Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:১৫ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া ডাক্তার ও ম্যানেজারকে কারাদণ্ড
১৭ June ২০২৬ Wednesday ১২:২০:৩৯ PM
Print this E-mail this

মঠবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া ডাক্তার ও ম্যানেজারকে কারাদণ্ড


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় শাপলা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপককে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ উপজেলার সাপলেজা ইউনিয়ন বাজারের শাপলা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে উভয়কে তিন মাসের কারাদণ্ড দেন।

দণ্ডিতরা হলেন- ডায়াগনস্টিক সেন্টারের কথিত ডাক্তার মো. আবু হুরাইয়া (৩৭) ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মো. মনিরুল আলম(৪৮)।

জানা গেছে, কথিত ডাক্তার মো. আবু হুরাইয়া নিজে প্যারামেডিকেল ডিগ্রিধারী দাবি করে প্রতি মঙ্গলবার সাধারণ রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। তিনি ভ্রাম্যমাণ আদালতে প্রয়োজনীয় সনদ দেখাতে না পারায় এ দণ্ডাদেশ দেন আদালত।

মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় অপচিকিৎসা রোধে এ অভিযান চলমান থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com