![]() বরিশালে ছাত্রলীগ নেতার হামলায় অপর নেতা আহত
৪ November ২০১২ Sunday ২:২১:৪১ PM
আহত শাওনের ভাই সাইফুল ইসলাম সাহান আমাদের বরিশাল ডটকমকে জানান, ছাত্রলীগের দোলন ও তার সহযোগিরা শাওনের কাছে চাঁদা দাবী করে আসছে। চাঁদার টাকা না পেয়ে রাতে শাওনকে একা পেয়ে কুপিয়ে জখম করে দোলন, বাপ্পি, শাহ আলম, আফজাল, আসিফ ও সাইদ সহ ১২-১৩ জন। এ ব্যাপারে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম বাপ্পী আমাদের বরিশাল ডটকমকে বলেন, কাউনিয়া এলাকার জেহাদ নামে এক যুবলীগ নেতা শাওনের কাছে দেড় লাখ টাকা পায়। একাধিক বার পাওনা ওই টাকা চাওয়ায় জেহাদের নাম নিয়ে অশ্লীল মন্তব্য মন্তব্য করলে হাতাহতি হয়। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান আমাদের বরিশাল ডটকমকে বলেন, এ ঘটনার কিছুই জানা নেই তার। তবে এ ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন। প্রসঙ্গত, হামলার শিকার মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য মনজিউর রহমান শাওন এবং হামলার জন্য অভিযুক্ত সৈয়দ হাতেম আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম বাপ্পী, ডলারের ছোট ভাই দোলন, নাছির উদ্দিনসহ সকলেই বিসিসি মেয়র শওকত হোসেন হিরণ অনুসারী ছাত্রলীগ বলে নগরীতে পরিচিত। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল: বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য মনজিউর রহমান শাওনকে কুপিয়েছে ছাত্রলীগের প্রতিপক্ষরা। ৩ নভেম্বর শনিবার রাতে নগরীর সিএন্ডবি রোড থানা কাউন্সিল এলাকায় এ ঘটনা ঘটে। তাকে শেবাচিম হাসাপাতালে ভর্তি করা হয়েছে।