Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ১:৫১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে ছাত্রলীগ নেতার হামলায় অপর নেতা আহত
৪ November ২০১২ Sunday ২:২১:৪১ PM
Print this E-mail this

বরিশালে ছাত্রলীগ নেতার হামলায় অপর নেতা আহত


বরিশাল মানচিত্রবরিশাল: বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য মনজিউর রহমান শাওনকে কুপিয়েছে ছাত্রলীগের প্রতিপক্ষরা। ৩ নভেম্বর শনিবার রাতে নগরীর সিএন্ডবি রোড থানা কাউন্সিল এলাকায় এ ঘটনা ঘটে। তাকে শেবাচিম হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাওনের ভাই সাইফুল ইসলাম সাহান আমাদের বরিশাল ডটকমকে জানান, ছাত্রলীগের দোলন ও তার সহযোগিরা শাওনের কাছে চাঁদা দাবী করে আসছে। চাঁদার টাকা না পেয়ে রাতে শাওনকে একা পেয়ে কুপিয়ে জখম করে দোলন, বাপ্পি, শাহ আলম, আফজাল, আসিফ ও সাইদ সহ ১২-১৩ জন।

এ ব্যাপারে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম বাপ্পী আমাদের বরিশাল ডটকমকে বলেন, কাউনিয়া এলাকার জেহাদ নামে এক যুবলীগ নেতা শাওনের কাছে দেড় লাখ টাকা পায়। একাধিক বার পাওনা ওই টাকা চাওয়ায় জেহাদের নাম নিয়ে অশ্লীল মন্তব্য মন্তব্য করলে হাতাহতি হয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান আমাদের বরিশাল ডটকমকে বলেন, এ ঘটনার কিছুই জানা নেই তার। তবে এ ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন।

প্রসঙ্গত, হামলার শিকার মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য মনজিউর রহমান শাওন এবং হামলার জন্য অভিযুক্ত সৈয়দ হাতেম আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম বাপ্পী, ডলারের ছোট ভাই দোলন, নাছির উদ্দিনসহ সকলেই বিসিসি মেয়র শওকত হোসেন হিরণ অনুসারী ছাত্রলীগ বলে নগরীতে পরিচিত।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com