Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ৮:১০ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় ৩টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
২৮ March ২০২৫ Friday ৭:৫০:৩৬ PM
Print this E-mail this

গলাচিপায় ৩টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি


গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় ৩ মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

শুক্রবার (২৮ মার্চ) ভোর ৫টার দিকে গলাচিপা পৌরশহরের কাঁচাবাজারের রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা হলেন- মোজাফফর খন্দকার (৬৫), রবি পাল (৪০) ও শাহ আলী (৪০)। এতে মোজাফফর খন্দকার ও তার স্ত্রী কহিনুর বেগম আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে চিকনিকান্দির সুতাবাড়িয়া এলাকার বাসুদেব দাসের ঘরে রাত আনুমানিক আড়াইটার সময় আগুন লাগে।

এতে ঘর ও ঘরের পাশের গোয়ালঘর পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে দুটি গরু মারা গেছে। গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন সাবঅফিসার কামাল হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com