![]() বাউফলে চাঁদা না দেওয়ায় দোকান ঘরে তালা
২ April ২০২৫ Wednesday ৬:২৮:২৪ PM
নিজস্ব প্রতিনিধিঃ ![]() পটুয়াখালীর বাউফল উপজেলায় চাঁদা না দেওয়ায় দোকানীকে মারধর ও লুটপাট করে দোকান ঘরে তালা দিয়েছে দুর্বত্তরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বগা ইউনিয়নের বামনীকাঠী বাজারে এ ঘটনা ঘটেছে। এঘটনায় বাউফল থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ী মনিরুল ইসলাম কাজল জানান, প্রায় ১০ বছর ধরে উপজেলার বগা ইউনিয়নের বামনীকাঠী গ্রামের বাজারে কসমেটিক্সের ব্যবসা করে আসছেন। ওই গ্রামের মোবারক রাড়ীর দুই ছেলে কালাম রাড়ী ও তোতা রাড়ী কয়েক মাস ধরে তার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে প্রথম দফায় দোকানে এসে হুমকি দেয়, পরে ওই দিনই বিকেল তিনটার দিকে কালাম ও তোতা রাড়ী ২০-২৫ লোকজন নিয়ে আমাকে মারধর করে দোকানের ক্যাশ বাক্স থেকে ৪০ হাজার টাকা লুট করে এবং দোকান ঘরে তালা দিয়ে যায়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

