Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১২:৩৯ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে চাঁদা না দেওয়ায় দোকান ঘরে তালা
২ April ২০২৫ Wednesday ৬:২৮:২৪ PM
Print this E-mail this

বাউফলে চাঁদা না দেওয়ায় দোকান ঘরে তালা


নিজস্ব প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় চাঁদা না দেওয়ায় দোকানীকে মারধর ও লুটপাট করে দোকান ঘরে তালা দিয়েছে দুর্বত্তরা।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বগা ইউনিয়নের বামনীকাঠী বাজারে এ ঘটনা ঘটেছে। এঘটনায় বাউফল থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মনিরুল ইসলাম কাজল জানান, প্রায় ১০ বছর ধরে উপজেলার বগা ইউনিয়নের বামনীকাঠী গ্রামের বাজারে কসমেটিক্সের ব্যবসা করে আসছেন। ওই গ্রামের মোবারক রাড়ীর দুই ছেলে কালাম রাড়ী ও তোতা রাড়ী কয়েক মাস ধরে তার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে প্রথম দফায় দোকানে এসে হুমকি দেয়, পরে ওই দিনই বিকেল তিনটার দিকে কালাম ও তোতা রাড়ী ২০-২৫ লোকজন নিয়ে আমাকে মারধর করে দোকানের ক্যাশ বাক্স থেকে ৪০ হাজার টাকা লুট করে এবং দোকান ঘরে তালা দিয়ে যায়।
তবে দোকানে তালা দেওয়ার কথা স্বীকার করলেও লুটপাট ও চাঁদা দাবির কথা অস্বীকার করে কালাম রাড়ী বলেন, ওই দোকান আমার জমির উপর। তাই আমি তালা মেরে দিয়েছি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। এবিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com