" />
AmaderBarisal.com Logo

আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু


আমাদেরবরিশাল.কম

২৭ April ২০২৫ Sunday ৪:১২:১১ PM

আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে বজ্রপাতে রিপন হাওলাদার (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের আলগী গ্রামের এ ঘটনা ঘটে। 

নিহত রিপন ওই গ্রামের বশির হাওলাদারের ছেলে। 

আমতলী থানার গাজীপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নিজ বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যান রিপন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এতথ্য নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।