Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঁঠালিয়ায় হতদরিদ্রদের মাঝে গরু ও গাছেরচারা বিতরণ
৮ May ২০২৫ Thursday ৩:২৫:৫৪ PM
কাঁঠালিয়ায় হতদরিদ্রদের মাঝে গরু ও গাছেরচারা বিতরণ
ঝালকাঠি প্রতিনিধি :
Screenshot
ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়ায় অতি দরিদ্রদের মাঝে গরু, ফলদ গাছের চারা ও মশারি বিতরণ করেছে ব্রাক। আজ ৮ মে সকালে ১১ টায় আমুয়া ব্রাক অফিসের সামনের চত্বরে এ সব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অতিদরিদ্র পরিবারের সদস্যদের হাতে ষাড় গরু,গাছের চারা ও মশাড়ী তুলে দেন। চলতি বছরের মধ্যে ৩ শত পরিবারকে গরু,গাছের চারা ব্যবসায়িক পণ্য বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে ২০টি পরিবারাকে এ সহায়তা দেয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্র্যাকের ঝালকাঠি জেলা সমন্বয়ক রিসান রেজা মো: শাহেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার, বিশ্বজিৎ শীল, আঞ্চলিক ব্যবস্থাপক, উজ্জ্বল কুমার দাস প্রমুখ্য।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি