" />
AmaderBarisal.com Logo

কাঁঠালিয়ায় হতদরিদ্রদের মাঝে গরু ও গাছেরচারা বিতরণ


আমাদেরবরিশাল.কম

৮ May ২০২৫ Thursday ৩:২৫:৫৪ PM

ঝালকাঠি প্রতিনিধি :

Screenshot

ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়ায় অতি দরিদ্রদের
মাঝে গরু, ফলদ গাছের চারা ও মশারি বিতরণ করেছে ব্রাক।
আজ ৮ মে সকালে ১১ টায় আমুয়া ব্রাক অফিসের সামনের চত্বরে এ সব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অতিদরিদ্র পরিবারের সদস্যদের হাতে ষাড় গরু,গাছের চারা ও মশাড়ী তুলে দেন।
চলতি বছরের মধ্যে ৩ শত পরিবারকে গরু,গাছের চারা ব্যবসায়িক পণ্য বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে ২০টি পরিবারাকে এ সহায়তা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্র্যাকের ঝালকাঠি জেলা সমন্বয়ক রিসান রেজা মো: শাহেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার, বিশ্বজিৎ শীল, আঞ্চলিক ব্যবস্থাপক, উজ্জ্বল কুমার দাস প্রমুখ্য।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।