![]() নলছিটিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৪ May ২০২৫ Wednesday ২:৩৫:০২ PM
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে আদুরী( সাড়ে ৩ বছর )নামে শিশুর মৃত্যু হয়েছে। ১৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার পাওতা গ্রামে ঘটনা ঘটে। সে ওই গ্রামের জসিম হাওলাদারের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে ওই শিশুটি তাদের বাড়ির পেছনে খালের পাড়ে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সে খালে পড়ে ডুবে যায়। এদিকে আদুরীকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির পরে ওইখালে তাকে ভাসতে দেখে। স্বজনরা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুটির বাবা একটি অপমৃত্যু-মামলা দায়েরের আবেদন করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

