Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ২:৩৩ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৪ May ২০২৫ Wednesday ২:৩৫:০২ PM
Print this E-mail this

নলছিটিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে আদুরী( সাড়ে ৩ বছর )নামে শিশুর মৃত্যু হয়েছে। 

১৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার পাওতা গ্রামে ঘটনা ঘটে। সে ওই গ্রামের জসিম হাওলাদারের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে ওই শিশুটি তাদের বাড়ির পেছনে খালের পাড়ে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সে খালে পড়ে ডুবে যায়।

এদিকে আদুরীকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির পরে ওইখালে তাকে ভাসতে দেখে। স্বজনরা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুটির বাবা একটি অপমৃত্যু-মামলা দায়েরের আবেদন করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com