Current Bangladesh Time
Tuesday September ১৫, ২০২৬ ৭:১১ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » স্বামীসহ সাবেক এমপি রুবিনা মীরার বিরুদ্ধে দুদকের মামলা
১৪ May ২০২৫ Wednesday ২:৩৯:৫৪ PM
Print this E-mail this

স্বামীসহ সাবেক এমপি রুবিনা মীরার বিরুদ্ধে দুদকের মামলা


আমাদের বরিশাল ডেস্ক:

প্রায় তিন কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ২১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বরিশালের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামী মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলা করা হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া তার বিরুদ্ধে নিজ নামীয় ১০টি ব্যাংক হিসাবে মোট ১৭৮ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৬৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, রুবিনার স্বামী মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিজ নামীয় তিনটি ব্যাংক হিসাবে মোট ৩৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৭৭২ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় সৈয়দা রুবিনা আক্তার মীরাকেও আসামি করা হয়েছে।

পৃথক মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১১ এর ৪(২) (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই : ট্রাইব্যুনালকে জিয়াউল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com