![]() বরগুনায় খাকদোন নদের পানি বিপৎসীমার ওপরে
২৯ May ২০২৫ Thursday ২:০৪:১২ PM
বরগুনা প্রতিনিধি: ![]() উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে বরগুনার নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপকূলীয় নিম্নাঞ্চলের অনেক জনপদে পানিতে প্লাবিত সবার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার (২৮ মে) বরগুনা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণে অবস্থিত খাকদোন নদের পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. মাহাতাব হোসেন বলেন, আজ খাকদোন নদের পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকালের চেয়ে বেশি। এদিকে নদের পানি বিপৎসীমা অতিক্রম করায় অনেক নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নদের পানি বাড়ায় বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া পানি বিপৎসীমার নিচে নেমে গেলেও এসব এলাকায় নদীভাঙনের দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

