Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৬:৫৪ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় খাকদোন নদের পানি বিপৎসীমার ওপরে
২৯ May ২০২৫ Thursday ২:০৪:১২ PM
Print this E-mail this

বরগুনায় খাকদোন নদের পানি বিপৎসীমার ওপরে


বরগুনা প্রতিনিধি:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে বরগুনার নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপকূলীয় নিম্নাঞ্চলের অনেক জনপদে পানিতে প্লাবিত সবার আশঙ্কা দেখা দিয়েছে। 

বুধবার (২৮ মে) বরগুনা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণে অবস্থিত খাকদোন নদের পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. মাহাতাব হোসেন বলেন, আজ খাকদোন নদের পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকালের চেয়ে বেশি। এদিকে নদের পানি বিপৎসীমা অতিক্রম করায় অনেক নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 

নদের পানি বাড়ায় বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া পানি বিপৎসীমার নিচে নেমে গেলেও এসব এলাকায় নদীভাঙনের দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com