![]() রাজাপুরে পাটনার ফিল্ড স্কুল কনফারেন্স অনুষ্ঠিত
৩ June ২০২৫ Tuesday ৪:০৮:১৬ PM
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ![]()
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটনার প্রকল্পের বনানী আঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিয়া হক। এছাড়াও স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। অনুষ্ঠানে পাটনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষকদের অংশগ্রহণ ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের নানা দিক তুলে ধরা হয়। বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষক-কৃষানিরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা ও সফলতার গল্প শেয়ার করেন। অনুষ্ঠানটি স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং বিশ্বব্যাংক, আইএফএডি, পাটনার প্রকল্প ও সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়ন করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

