Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে পাটনার ফিল্ড স্কুল কনফারেন্স অনুষ্ঠিত
৩ June ২০২৫ Tuesday ৪:০৮:১৬ PM
রাজাপুরে পাটনার ফিল্ড স্কুল কনফারেন্স অনুষ্ঠিত
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
আজ রাজাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পাটনার ফিল্ড স্কুল কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, ফার নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় এই কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটনার প্রকল্পের বনানী আঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিয়া হক। এছাড়াও স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজ ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ।
অনুষ্ঠানে পাটনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষকদের অংশগ্রহণ ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের নানা দিক তুলে ধরা হয়। বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষক-কৃষানিরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা ও সফলতার গল্প শেয়ার করেন।
অনুষ্ঠানটি স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং বিশ্বব্যাংক, আইএফএডি, পাটনার প্রকল্প ও সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়ন করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা