Current Bangladesh Time
Wednesday October ১৪, ২০২৬ ৯:১৮ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান
১৪ October ২০২৬ Wednesday ৭:৫৭:৩২ PM
Print this E-mail this

কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান


রাহাতুজ্জামান(ঝালকাঠি)প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় ইলিশ সম্পদ রক্ষায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ শিকারের জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

​আজকে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল-এর উপস্থিতিতে উদ্ধারকৃত সকল জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

​অভিযান সূত্রে জানা যায়, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন সুরক্ষা ও অবয়াশ্রম রক্ষায় ঝালকাঠির নদীগুলোতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জালসহ জাটকা ও মা ইলিশ ধরার সরঞ্জাম জব্দ করা সম্ভব হয়।

​পরবর্তীতে জনসমক্ষে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি অভিযান থেকে উদ্ধার হওয়া প্রায় ১২ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

​অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল জানান, “ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ ও জাটকা রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং ইলিশের প্রজনন নিরাপদ রাখতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​এ সময় স্থানীয় মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com