Current Bangladesh Time
Wednesday October ১৪, ২০২৬ ৬:৫৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » নিষিদ্ধ সংগঠনের চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকটে সরকার: সেলিমা রহমান
১৪ October ২০২৬ Wednesday ৫:৪৫:০২ PM
Print this E-mail this

নিষিদ্ধ সংগঠনের চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকটে সরকার: সেলিমা রহমান


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


বাংলাদেশ একটি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’ উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। নিষিদ্ধ সংগঠনের চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট এর মধ্যে অন্যতম। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্রুত একটি সুন্দর ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারকে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এগোতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হবে। এ জন্য প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, একটি সুন্দর ও আধুনিক বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি সেবার মান বাড়ানো এবং দায়িত্ব পালনে আন্তরিক হওয়া প্রয়োজন।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশ সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন এবং সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com