Current Bangladesh Time
Wednesday October ১৪, ২০২৬ ৫:২৬ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সম্পাদক মুশতাক
১৪ October ২০২৬ Wednesday ৩:৫০:০১ PM
Print this E-mail this

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সম্পাদক মুশতাক


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম সভাপতি এবং দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মুশতাক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত ফলাফল পত্রে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের নাম প্রকাশ করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মাহাদী হাসান (দৈনিক সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহিম (দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক মো. জয় ভাঙ্গী (দৈনিক তৃতীয় মাত্রা), অর্থ সম্পাদক মোফাসসেরুক হক (দৈনিক স্বদেশ কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহান সাদিক রাহাত (দৈনিক অগ্রদূত), দপ্তর সম্পাদক মেহেদী হাসান সাগর (ঢাকা ইনসাইট) এবং সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সফিউল্লাহ (ক্যাম্পাস রিপোর্ট)।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- তাবরিজ আল আমিন (বাংলাদেশ নিউজ ২৪) ও মাসুদা আক্তার রিফা (পাবলিকিয়ান টুডে)।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন ও অধ্যাপক ড. খোকন হোসেন, সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com