Home » গৌরনদী » বরিশাল » হাওরে ঘুরতে গিয়ে গৌরনদী আওয়ামী লীগ নেতার মৃত্যু
১৪ October ২০২৬ Wednesday ১:৪২:২৩ PM
হাওরে ঘুরতে গিয়ে গৌরনদী আওয়ামী লীগ নেতার মৃত্যু
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
মৃত মনিররুজ্জামান গৌরনদী পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।
মো. মনিরুজ্জামান মিয়ার সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার বলেন, গত ১২ অক্টোবর গৌরনদী-আগৈলঝাড়ার প্রায় ৩০ জনের একটি দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলাম। আমাদের সফরসঙ্গী হিসেবে মনিরুজ্জামান ছিলেন। বুধবার সকালে হাওরে বোটের মধ্যে বসে হৃদরোগে আক্রান্ত হন মনিরুজ্জামান। তাৎক্ষণিক তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তবে এ বিষয়ে মৃত মনিরুজ্জামানের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মনিরুজ্জামানের মরদেহ নিয়ে সফরসঙ্গীরা গৌরনদীর পথে রয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ