Current Bangladesh Time
Thursday October ১৫, ২০২৬ ১২:৩৮ AM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা
১৪ October ২০২৬ Wednesday ১০:৫২:০১ PM
Print this E-mail this

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে ১২ থেকে ১৩ বছর বয়সী শিশুদের ব্যবহার করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের নিয়মিত অভিযান এড়াতে জেলেরা এ কৌশল নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ শিকার করছেন একশ্রেণির অসাধু জেলে।

আজ বুধবার সরেজমিনে দেখা যায়, দশমিনার তেঁতুলিয়া নদীর তীরবর্তী বাঁবাড়িয়া, গোলখালী, সৈয়দজাফর, সোবাহান বাজার, আউলিয়াপুর, চরঘূর্ণী ও পাতারচর এলাকায় জাল ফেলে ৫০ থেকে ৬০টি নৌকায় জেলেরা মাছ ধরার অপেক্ষায় রয়েছে। এসব নৌকায় থাকা ব্যক্তিদের সবাই ১২ থেকে ১৩ বছর বয়সী শিশু।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের অভিযানে মাছ ধরার সময় প্রাপ্তবয়স্ক জেলেদের আটক করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও জরিমানা করা হচ্ছে। অন্যদিকে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু জেলে শিশুদের দিয়ে নদীতে জাল ফেলছেন বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, ইলিশের প্রজনন বাধাগ্রস্ত হলে ভবিষ্যতে এ মাছের উৎপাদন হুমকির মুখে পড়বে। নিষেধাজ্ঞার ২২ দিন কিছু অসাধু জেলে অবৈধভাবে মা ইলিশ শিকারে তৎপর হয়ে ওঠেন। প্রাপ্তবয়স্ক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও শিশুদের ছেড়ে দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে তাদের মাছ ধরার কাজে ব্যবহার করা হচ্ছে।

দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদাউস জানান, নিষেধাজ্ঞা চলাকালে তাঁদের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় ১১ জন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের দিয়ে মাছ শিকারের বিষয়ে তিনি বলেন, অভিযান চলছে। অপ্রাপ্তবয়স্ক কাউকে এ কাজে পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ‘মা ইলিশ সংরক্ষণের ২২ দিন নদীতে মাছ ধরার সময় যাকে পাওয়া যাবে, তাকেই আইনের আওতায় আনা হবে। আজ বিভিন্ন স্থান থেকে অপ্রাপ্তবয়স্কদের দিয়ে তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের তথ্য পেয়েছি। অভিযান চলছে। বয়স বিবেচনায় কাউকে ছাড় দেওয়া হবে না।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com