![]() পাথরঘাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত
৯ June ২০২৫ Monday ১:০১:১০ PM
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ![]() ‘সাগরে প্লাস্টিক ফেলবো না, সমুদ্র নষ্ট করবো না’-এ স্লোগানে বরগুনার পাথরঘাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে। রোববার (৮ জুন) বেলা ১১টার দিকে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের যৌথ আয়োজনে পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সমুদ্রে প্লাস্টিকসহ দুষণমুক্ত করতে সমুদ্রগামী জেলেদের মাঝে সচেতনতামূলক আলোচনা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়া, পাথরঘাটা উপজেলা যুবদলের সাবেক সভাপতি এরফান আহমেদ সোয়েন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক সোহেল মল্লিক, স্বেচ্ছাসেবক সোয়েব তাসিন, জেলে ছগির হোসেন, আব্দুল জলিল প্রমুখ। মনোজ কুমার কীর্তনীয়া ও এরফান আহমেদ সোয়েন বলেন, পানি ছাড়া পৃথিবীতে জীব, জন্তু, গাছপালা ও মানুষ বাঁচতে পারে না। সমুদ্রের পানি ও সমুদ্রের সম্পদ ছাড়া আমাদের মানবকুল এবং পৃথিবী টিকে থাকার সুযোগ নেই। তাই সমুদ্র আমাদেরই টিকিয়ে রাখতে হবে। আমাদের সবার এগিয়ে আসতে হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

