‘সাগরে প্লাস্টিক ফেলবো না, সমুদ্র নষ্ট করবো না’-এ স্লোগানে বরগুনার পাথরঘাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে।
রোববার (৮ জুন) বেলা ১১টার দিকে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের যৌথ আয়োজনে পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সমুদ্রে প্লাস্টিকসহ দুষণমুক্ত করতে সমুদ্রগামী জেলেদের মাঝে সচেতনতামূলক আলোচনা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়া, পাথরঘাটা উপজেলা যুবদলের সাবেক সভাপতি এরফান আহমেদ সোয়েন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক সোহেল মল্লিক, স্বেচ্ছাসেবক সোয়েব তাসিন, জেলে ছগির হোসেন, আব্দুল জলিল প্রমুখ।
মনোজ কুমার কীর্তনীয়া ও এরফান আহমেদ সোয়েন বলেন, পানি ছাড়া পৃথিবীতে জীব, জন্তু, গাছপালা ও মানুষ বাঁচতে পারে না।
সমুদ্রের পানি ও সমুদ্রের সম্পদ ছাড়া আমাদের মানবকুল এবং পৃথিবী টিকে থাকার সুযোগ নেই। তাই সমুদ্র আমাদেরই টিকিয়ে রাখতে হবে। আমাদের সবার এগিয়ে আসতে হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ