Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১১:১৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালের কোথায় কখন ঈদ জামাত
২৬ May ২০২৬ Tuesday ৯:১০:১৬ PM
Print this E-mail this

বরিশালের কোথায় কখন ঈদ জামাত


নগর প্রতিনিধি:

বরিশালে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে। সকাল ৮টায় অনুষ্ঠেয় এ জামাতে অংশ নেবেন বিভাগীয় এবং জেলা প্রশাসনের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ জনসাধারণ।

এই ঈদ জামাতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এখানে মহিলাদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আকতার জাহান শিরিন জানিয়েছেন।

বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়। জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে, সদর রোড বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে, হযরত কালু শাহ সড়কের আলেকান্দা জামে মসজিদে সকাল ৬:৩০ মি: এ প্রথম জামাত এবং সকাল ৭:৩০মি: এ দ্বিতীয় জামাত অনুষ্ঠত হবে।

চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৮টায়, গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায়, নেছারাবাদ ছারছীনা দরবার শরীফে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরীর শতাধিক মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com