Home » ভোলা » মনপুরা » মনপুরায় কালবৈশাখীতে মেঘনায় ভেসে গেল মালামালসহ ৫ দোকান
২৬ May ২০২৬ Tuesday ৮:১০:০৩ PM
মনপুরায় কালবৈশাখীতে মেঘনায় ভেসে গেল মালামালসহ ৫ দোকান
মনপুরা ((ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মালামালসহ পাঁচ ব্যবসায়ীর দোকানঘর মেঘনা নদীতে পড়ে ভেসে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে তারা দোকানে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও বিভিন্ন মালামাল তুলেছিলেন। কিন্তু হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে দোকানঘরগুলো ভেঙে পড়ে এবং অনেক মালামাল পাশের নদীতে ভেসে যায়। এতে তাদের ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী মো. এনায়েত বলেন, ঈদ উপলক্ষে অনেক কষ্ট করে দোকানে মাল তুলেছিলাম। কিন্তু কয়েক মিনিটের ঝড়েই সব শেষ হয়ে গেছে। এখন কিভাবে ফের ব্যবসা শুরু করবেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
মরপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু মুছা জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা খোঁজ-খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ