Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ৭:৫২ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে ঝড়ে গাছ উপড়ে পড়ে গৃহবধূর মৃত্যু
২৬ May ২০২৬ Tuesday ৮:৩৩:৪৩ PM
Print this E-mail this

নেছারাবাদে ঝড়ে গাছ উপড়ে পড়ে গৃহবধূর মৃত্যু


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে রুমানা ইয়াসমিন বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মেষন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমানা ওই গ্রামের দিনমজুর মো. নজরুল ইসলামের স্ত্রী। তাঁদের তিনটি ছোট সন্তান রয়েছে।

নিহতের স্বামী মো. নজরুল ইসলাম জানান, ঝড়ের সময় তিনি ও তাঁর স্ত্রী রান্নাঘরের পাশেই ছিলেন। হঠাৎ প্রবল বাতাসে পাশের একটি বড় চাম্বল গাছ ঘরের দিকে হেলে পড়তে দেখে তাঁরা ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এরই মধ্যে গাছটি রান্নাঘরের চালাসহ তাঁর স্ত্রীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ননদ লিটু বেগম বলেন, ঝড়ের সময় তাঁরা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে গাছ চাপা পড়ে রুমানার মৃত্যু হয়।

স্থানীয় সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান বলেন,`ঝড়ে দরিদ্র পরিবারের এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরিবারটি বর্তমানে চরম অসহায় অবস্থায় রয়েছে।’

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com