Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১০:০১ PM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » ভোলায় ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান, বজ্রাঘাতে জেলের মৃত্যু
২৬ May ২০২৬ Tuesday ৮:২৯:২৩ PM
Print this E-mail this

ভোলায় ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান, বজ্রাঘাতে জেলের মৃত্যু


ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরায় আকস্মিক ঝড়ে ১০টি ঘরবাড়ি ও পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে চরফ্যাশন উপজেলায় বজ্রাঘাতে মো. সজিব (২৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট ও একই ইউনিয়নের তুলাতুলি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত সজিব উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামছুল হকের ছেলে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তারা দোকানে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও বিভিন্ন মালামাল তুলেছিলেন। কিন্তু মঙ্গলবার সকালের দিকে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে দোকানঘরগুলো ভেঙে অনেক মালামাল পাশের নদীতে ভেসে যায়।

স্থানীয়রা জানান, আকস্মিক ঝড়ে মনপুরার রামনেওয়াজ ও তুলাতুলি এলাকায় দোকানপাট এবং ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে। রামনেওয়াজ ঘাটের পাঁচটি দোকান একেবারে বিধ্বস্ত হয়ে যায়। এতে ব্যবসায়ীদের দোকানঘর ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে তুলাতুলি বাজার সংলগ্ন এলাকায় ঝড়ে স্থানীয়দের ঘরবাড়িও ব্যাপক ক্ষতি হয়েছে।

অপরদিকে ভোলার চরফ্যাশন উপজেলায় নদীতে মাছ শিকারে গিয়ে মো. সজিব নামের এক জেলে মারা গেছেন।

মৃত জেলে সজিবের চাচাতো ভাই আলাউদ্দিন জানান, প্রতিদিনের মতো সকালে মাছ ধরতে নদীতে যান সজিব। এ সময় হঠাৎ চতুর্দিকে অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সজিব। তার সঙ্গে থাকা অন্য জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম শাওন বলেন, হাসপাতালে আনার আগেই ওই জেলের মৃত্যু হয়েছে।

মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুসা বলেন, ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা খোঁজখবর নিচ্ছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com