ঝালকাঠির রাজাপুরে কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড ভবনের ওপর গাছ পড়ে দুটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ৫৫ নম্বর আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের ভবনের ওপর একটি চাম্বল গাছ ভেঙে পড়ে। এতে টিনসেড ভবনটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুটি শ্রেণিকক্ষ পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে। ঘটনার সময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত কক্ষগুলোতে পাঠদান চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ভবনটি সংস্কার এবং ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয় অভিভাবকরাও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা