Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে মহাসড়কে বাসের ধাক্কায় দম্পতি ও শিশুকন্যা নিহত
২৬ May ২০২৬ Tuesday ৩:১৬:৩২ PM
গৌরনদীতে মহাসড়কে বাসের ধাক্কায় দম্পতি ও শিশুকন্যা নিহত
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি ও তাঁদের শিশুকন্যা নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই বাসটি আটকে ভাঙচুর করেন স্থানীয়রা। তবে চালক ও তাঁর সহকারী বাসটি ফেলে পালিয়েছেন। দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নিহতরা হলেন উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম (২৭) এবং শিশু কন্যা জান্নাত আক্তার (৪)।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, মোটরসাইকেলে করে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন ফিরোজ। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল থামান তিনি। এ সময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
এ ব্যাপারে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। যানজট নিরসনের চেষ্টা চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ