Home » বরগুনা » বরগুনা সদর » হাসপাতালের সরকারি মালামাল নিতে বাধা দেওয়ায় স্টাফদের মারধর, আটক ৪
২১ June ২০২৫ Saturday ৪:৫০:২৫ PM
হাসপাতালের সরকারি মালামাল নিতে বাধা দেওয়ায় স্টাফদের মারধর, আটক ৪
বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেনারেল হাসপাতালে সরকারি চাদর ও বালিশ সঙ্গে নিতে বাধা দেওয়ায় চার স্টাফকে মারধর করার অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) রাতে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় আবু বকর নামে এক রোগী হাসপাতালে ভর্তি হন। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।রোগীর সঙ্গে থাকা স্বজনরা হাসপাতালে স্টাফদের বিশ্রামের কক্ষ থেকে সরকারি চাদর ও বালিশ নিয়ে রোগীর সঙ্গে বরিশালের উদ্দেশে রওনা দেন।
এ সময় দায়িত্বে থাকা স্টাফরা চাদর ও বালিশ ফেরত চাইলে ক্ষিপ্ত হয়ে রোগীর সঙ্গে থাকা ১০-১৫ জন ব্যক্তি স্টাফদের ওপর হামলা চালান।আহতদের চিৎকারে অন্য কর্মীরা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন এবং চারজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
ঘটনার শিকার ইমারজেন্সি অ্যাটেনডেন্ট ফারদিন মৃধা বলেন, চাদর-বালিশ ফেরত চাইতেই আমাদের ওপর হামলা চালানো হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, হাসপাতালের সরকারি মালামাল নেওয়া এবং স্টাফদের মারধরের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটজনের নামে মামলা নেওয়া হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি