Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ১২:৫৯ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » নির্বাচনের পরিচালনা ম্যানুয়েল চূড়ান্তে ইসির বৈঠক কাল
২৮ June ২০২৫ Saturday ৭:০৪:৩১ PM
Print this E-mail this

নির্বাচনের পরিচালনা ম্যানুয়েল চূড়ান্তে ইসির বৈঠক কাল


নিজস্ব প্রতিনিধি:

আগামীকাল (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষণ ম্যানুয়েল হালনাগাদ এবং চূড়ান্ত মুদ্রণের জন্য বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ জুন) নির্বাচন ব্যবস্থাপনা ও সম্বনয় শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এ সংক্রান্ত বৈঠকের অফিস আদেশ থেকে তথ্য জানা গেছে।

অফিস আদেশ বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষন ম্যানুয়েল হালনাগাদ/আপডেট সংক্রান্ত কার্যক্রম গ্রহণ ও চূড়ান্ত মুদ্রণের জন্য পাণ্ডুলিপি প্রস্তুতের জন্য গঠিত কমিটির একটি সভা আগামীকাল (রোববার) বেলা ১১টায় কমিটির আহ্বায়ক উপসচিব, নির্বাচন পরিচালনা-২ অধিশাখার অফিস কক্ষে (কক্ষ নম্বর: ২১৩) তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

ইসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, নির্বাচনের জন্য একটি পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষণ ম্যানুয়েল প্রয়োজন হয়, তা হালনাগাদ করে চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছিল, সেটির বৈঠক আগামী রোববার (২৯ জুন) অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্বে করবেন নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ছারছীনার পীর ছাহেবের অভিনন্দন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com