![]() নির্বাচনের পরিচালনা ম্যানুয়েল চূড়ান্তে ইসির বৈঠক কাল
২৮ June ২০২৫ Saturday ৭:০৪:৩১ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() আগামীকাল (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষণ ম্যানুয়েল হালনাগাদ এবং চূড়ান্ত মুদ্রণের জন্য বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ জুন) নির্বাচন ব্যবস্থাপনা ও সম্বনয় শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এ সংক্রান্ত বৈঠকের অফিস আদেশ থেকে তথ্য জানা গেছে। অফিস আদেশ বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষন ম্যানুয়েল হালনাগাদ/আপডেট সংক্রান্ত কার্যক্রম গ্রহণ ও চূড়ান্ত মুদ্রণের জন্য পাণ্ডুলিপি প্রস্তুতের জন্য গঠিত কমিটির একটি সভা আগামীকাল (রোববার) বেলা ১১টায় কমিটির আহ্বায়ক উপসচিব, নির্বাচন পরিচালনা-২ অধিশাখার অফিস কক্ষে (কক্ষ নম্বর: ২১৩) তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। ইসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, নির্বাচনের জন্য একটি পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষণ ম্যানুয়েল প্রয়োজন হয়, তা হালনাগাদ করে চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছিল, সেটির বৈঠক আগামী রোববার (২৯ জুন) অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্বে করবেন নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

