![]() কোরাল মাছ গবেষণায় সাফল্য: উপকূলে সম্ভাবনার দুয়ার খুলছে পবিপ্রবি
৩০ June ২০২৫ Monday ৯:৩৭:২৩ PM
বিশেষ প্রতিনিধি: ![]() পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একুয়াকালচার বিভাগের উদ্যোগে বাস্তবায়িত কোরাল মাছ চাষ বিষয়ক গবেষণাপ্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়। রোববার (৩০ জুন) ‘বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক শৈবাল সহযোগে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ উৎপাদন’-এই প্রকল্পের সাফল্য তুলে ধরা হয় আয়োজনে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও উপপ্রকল্প পরিচালক এস. এম. আজহারুল ইসলাম। সেমিনারে জানানো হয়, থাইল্যান্ড থেকে আমদানি করা কোরাল মাছের পোনাকে প্রাকৃতিক শৈবালমিশ্রিত কৃত্রিম খাদ্যে দিনে ২ বার খাওয়ালে বছরে মাছের ওজন ২–৩.৫ কেজি পর্যন্ত বৃদ্ধি পায়। খাদ্যে ১০% শৈবাল মিশ্রণে সর্বোচ্চ উৎপাদন সম্ভব। ২৫০ জন চাষিকে প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহের মাধ্যমে মাঠপর্যায়ে সাফল্য নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘মূল্যবান সামুদ্রিক প্রজাতি কোরাল মাছকে স্থানীয়ভাবে চাষোপযোগী করা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই গবেষণা উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে এবং দেশের পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

