Current Bangladesh Time
Wednesday October ৭, ২০২৬ ১:০৫ AM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » কোরাল মাছ গবেষণায় সাফল্য: উপকূলে সম্ভাবনার দুয়ার খুলছে পবিপ্রবি
৩০ June ২০২৫ Monday ৯:৩৭:২৩ PM
Print this E-mail this

কোরাল মাছ গবেষণায় সাফল্য: উপকূলে সম্ভাবনার দুয়ার খুলছে পবিপ্রবি


বিশেষ প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একুয়াকালচার বিভাগের উদ্যোগে বাস্তবায়িত কোরাল মাছ চাষ বিষয়ক গবেষণাপ্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়।

রোববার (৩০ জুন) ‘বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক শৈবাল সহযোগে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ উৎপাদন’-এই প্রকল্পের সাফল্য তুলে ধরা হয় আয়োজনে।


সভাপতিত্ব করেন প্রকল্প প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক মো. আরিফুর রহমান। প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ও সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও উপপ্রকল্প পরিচালক এস. এম. আজহারুল ইসলাম।

সেমিনারে জানানো হয়, থাইল্যান্ড থেকে আমদানি করা কোরাল মাছের পোনাকে প্রাকৃতিক শৈবালমিশ্রিত কৃত্রিম খাদ্যে দিনে ২ বার খাওয়ালে বছরে মাছের ওজন ২–৩.৫ কেজি পর্যন্ত বৃদ্ধি পায়। খাদ্যে ১০% শৈবাল মিশ্রণে সর্বোচ্চ উৎপাদন সম্ভব। ২৫০ জন চাষিকে প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহের মাধ্যমে মাঠপর্যায়ে সাফল্য নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘মূল্যবান সামুদ্রিক প্রজাতি কোরাল মাছকে স্থানীয়ভাবে চাষোপযোগী করা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই গবেষণা উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে এবং দেশের পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’


সুফলভোগী চাষি আনোয়ার হোসেন জানান, ‘প্রশিক্ষণ নিয়ে কৃত্রিম খাদ্যে ৪ কেজি পর্যন্ত কোরাল মাছ উৎপাদনে সফল হয়েছি, যা অর্থনৈতিকভাবে লাভজনক।’


পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স বলেন, ‘গবেষণা শুধু ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না থেকে জনগণের জীবনে প্রভাব ফেলছে-এটাই আমাদের গৌরব। পবিপ্রবি মাঠ ঘনিষ্ঠ গবেষণার মাধ্যমে উন্নয়নের সহযাত্রী হয়ে উঠেছে।’


সেমিনারে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং বিভিন্ন এলাকার চাষিরা। আলোচনার শেষে কোরাল মাছ চাষ বিষয়ে একটি লিফলেটের মোড়ক উন্মোচন করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com