Current Bangladesh Time
Tuesday October ৬, ২০২৬ ৮:৩৭ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার সংঘর্ষে যাত্রী নিহত
৬ October ২০২৬ Tuesday ৬:৪২:২৫ PM
Print this E-mail this

গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার সংঘর্ষে যাত্রী নিহত


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামের এক মাহিন্দ্রা যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া সাতটার দিকে মহাসড়কের দক্ষিণ কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহিন্দ্রা যাত্রী খাদিজা বেগম উপজেলার উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের স্ত্রী।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, বরিশালগামী অ্যাম্বুলেন্সের সাথে গৌরনদীগামী যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাহিন্দ্রা চালকসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে খাদিজা বেগম নামের ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার এসআই রোমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com