![]() গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার সংঘর্ষে যাত্রী নিহত
৬ October ২০২৬ Tuesday ৬:৪২:২৫ PM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামের এক মাহিন্দ্রা যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া সাতটার দিকে মহাসড়কের দক্ষিণ কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিন্দ্রা যাত্রী খাদিজা বেগম উপজেলার উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের স্ত্রী। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, বরিশালগামী অ্যাম্বুলেন্সের সাথে গৌরনদীগামী যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাহিন্দ্রা চালকসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে খাদিজা বেগম নামের ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার এসআই রোমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

