Current Bangladesh Time
Monday November ২৩, ২০২৬ ৭:১১ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » ভোলায় ২৭ সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ডভ্যান জব্দ
৬ October ২০২৬ Tuesday ৯:৪১:২৩ PM
Print this E-mail this

ভোলায় ২৭ সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ডভ্যান জব্দ


লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে ২৭ সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন রোডের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব সড়ক থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়।

জানা গেছে, সড়কে কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে লালমোহন থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে আসে। 

স্থানীয়দের ধারণা, ভ্যানের মধ্যে থাকা তেল চোরাইকৃত। বৈধ তেল থাকলে পালিয়ে যেত না। 

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম বলেন, তেলভর্তি কাভার্ডভ্যান রেখে পালিয়ে গেছে চালক। কাভার্ডভ্যানের মধ্যে ২৭টি তেলের ড্রাম রয়েছে। এগুলো খালি না ভর্তি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাভার্ডভ্যানের মধ্যে কী পরিমাণ তেল রয়েছে এবং গাড়িটি কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে তা এখনো সুস্পষ্ট নয়। 

তিনি আরও বলেন, অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com