বরিশাল নগরীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করেছে মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ। তাদের মধ্যে একজন চিহ্নিত মাদক কারবারি এবং অন্য দুজন ক্রেতা।
রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে সোয়া ১১টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ১ নম্বর গলি থেকে তাদের আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- নগরীর পলাশপুর এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক কারবারি সুমন ওরফে মান্না সুমন, মাদকসেবী মো. রুহুল সিকদার ও সামির খান।
ওসি মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পলাশপুর কলোনিত অভিযান পরিচালনা করে। এ সময় মাদকের আসর থেকে মাদক কারবারি মান্না সুমনসহ তিনজনকে আটক করা হয়। পরে মান্না সুমনের ঘরে তল্লাশি করে ছয় পিস ইয়াবা, একটি চাকু, একটি চায়নিজ কুড়াল উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে।
ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে মামলা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হবে। তবে মান্না সুমনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব