![]() ভোলায় ২৭ সয়াবিন তেলের ড্রামসহ কাভার্ডভ্যান জব্দ
৬ October ২০২৬ Tuesday ৯:৪১:২৩ PM
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার লালমোহনে ২৭ সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন রোডের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব সড়ক থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়। জানা গেছে, সড়কে কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে লালমোহন থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, ভ্যানের মধ্যে থাকা তেল চোরাইকৃত। বৈধ তেল থাকলে পালিয়ে যেত না। লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম বলেন, তেলভর্তি কাভার্ডভ্যান রেখে পালিয়ে গেছে চালক। কাভার্ডভ্যানের মধ্যে ২৭টি তেলের ড্রাম রয়েছে। এগুলো খালি না ভর্তি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাভার্ডভ্যানের মধ্যে কী পরিমাণ তেল রয়েছে এবং গাড়িটি কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে তা এখনো সুস্পষ্ট নয়। তিনি আরও বলেন, অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

