Home » আমতলী » বরগুনা » আমতলীতে ১ লাখ টাকা ঘুষসহ দুদকের হাতে প্রকৌশলী গ্রেপ্তার
২৩ November ২০২৬ Monday ৩:৩২:৪১ PM
আমতলীতে ১ লাখ টাকা ঘুষসহ দুদকের হাতে প্রকৌশলী গ্রেপ্তার
আমাদের বরিশাল ডেস্ক:
বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে এক লাখ টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাস্তা নির্মাণকাজের বিল আটকে রেখে ঠিকাদারের কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সোমবার (২৩ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
দুদক সূত্রে জানা গেছে, লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় রাস্তা নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার কাছে ঘুষ দাবি করেন রুবেল খান। কাজের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদারের বৈধ বিল আটকে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি।
ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজে বাধা দেওয়ার পাশাপাশি বিল অনুমোদনের সুপারিশ না করার হুমকি দিয়ে ঠিকাদারকে হয়রানি করা হয়। পরে এ ঘটনায় দুদকে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদার।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ফাঁদ অভিযান চালায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। এ সময় ঘুষের এক লাখ টাকাসহ রুবেল খানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার প্রকৌশলীকে জেলহাজতে পাঠানো হয়েছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব