![]() বরিশালে বিএনপির মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
৫ July ২০২৫ Saturday ৮:০৫:৩৯ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে বিএনপির অফিস পোড়া মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহামুদ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক নেতা হিজবুল্লাহ সম্রাট। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বরিশালটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় অর্থাৎ ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলার আসামি হিসেবে দুই আ’লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতের সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

