বরিশালে বিএনপির অফিস পোড়া মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহামুদ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক নেতা হিজবুল্লাহ সম্রাট।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বরিশালটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় অর্থাৎ ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলার আসামি হিসেবে দুই আ’লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতের সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার