Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ৮:৩৮ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
২২ September ২০২৬ Tuesday ৭:৫০:২৯ PM
Print this E-mail this

দুমকিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে দেলোয়ার হোসেন খান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশুর বাবা আ. সালাম হাওলাদার অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে শিশুটিকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সর্বশেষ সোমবার বিকেলে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার দুমকি থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানায়, লেবুখালীর পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ার সংলগ্ন এলাকার বাসিন্দা বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

তবে অভিযুক্ত দেলোয়ার হোসেন খানের দাবি, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তাঁর ভাষ্য, ৫ আগস্ট-পরবর্তী সময়ে একটি স্থানীয় চক্র ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে। টাকা না দেওয়ায় তাকে ষড়যন্ত্র করে এ ঘটনায় জড়ানো হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “উভয় পক্ষের বক্তব্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com