Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ
২২ September ২০২৬ Tuesday ৭:৩৪:০৭ PM
কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ
মোঃ মেহেদী হাসান, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬নং উত্তর-পূর্ব চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অবহেলা, অসদাচরণ ও স্কুল ফিডিংয়ের অনিয়মের অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর বিদ্যালয়সংলগ্ন প্রধান সড়কে অভিযুক্ত শিক্ষক নাছির উদ্দিনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষক নাছির উদ্দিন বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। কেউ যদি এসব অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারে, তবে আমি শুধু বিদ্যালয় নয়, এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাব।”
এদিকে, স্থানীয়দের অভিমত এবং সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। মূলত ওই নির্বাচনী কোন্দল ও অভ্যন্তরীণ দলাদলির জের ধরেই সহকারী শিক্ষক নাছির উদ্দিনকে লক্ষ্য করে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি করা হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা