Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ৯:২৫ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে মাদক-জুয়া ও নির্যাতনের অভিযোগে ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
২২ September ২০২৬ Tuesday ৮:১৯:২৫ PM
Print this E-mail this

উজিরপুরে মাদক-জুয়া ও নির্যাতনের অভিযোগে ছেলেকে ত্যাজ্য করলেন বাবা


উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ::

বরিশালের উজিরপুরে মাদক ও জুয়ায় জড়িয়ে পড়া, অত্যাচার-নির্যাতন এবং বিদেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে একমাত্র ছেলে মিরাজ সিকদারকে (২৮) ত্যাজ্য ঘোষণা করেছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আব্দুর রহিম সিকদার।
আব্দুর রহিম সিকদার উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ বিষয়ে বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের কার্যালয়ে তিনি হলফনামা সম্পাদন করেন। হলফনামার সিরিয়াল নম্বর ৭১০ এবং তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।
হলফনামায় আব্দুর রহিম অভিযোগ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত। নেশার অর্থ জোগাড় ও পারিবারিক সম্পত্তি নিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এছাড়া বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার পর এর দায় তার ওপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, মিরাজের ব্যক্তিগত কর্মকাণ্ড, দেনা-পাওনা ও আর্থিক লেনদেনের দায়ভার বাবা বা পরিবারের কোনো সদস্য বহন করবেন না। ভবিষ্যতে মিরাজের কোনো কর্মকাণ্ডের সঙ্গে পরিবারের সদস্যদের সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com