উজিরপুরে মাদক-জুয়া ও নির্যাতনের অভিযোগে ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
আমাদেরবরিশাল.কম
২২ September ২০২৬ Tuesday ৮:১৯:২৫ PM
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ::
বরিশালের উজিরপুরে মাদক ও জুয়ায় জড়িয়ে পড়া, অত্যাচার-নির্যাতন এবং বিদেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে একমাত্র ছেলে মিরাজ সিকদারকে (২৮) ত্যাজ্য ঘোষণা করেছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আব্দুর রহিম সিকদার। আব্দুর রহিম সিকদার উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ বিষয়ে বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের কার্যালয়ে তিনি হলফনামা সম্পাদন করেন। হলফনামার সিরিয়াল নম্বর ৭১০ এবং তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। হলফনামায় আব্দুর রহিম অভিযোগ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত। নেশার অর্থ জোগাড় ও পারিবারিক সম্পত্তি নিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এছাড়া বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার পর এর দায় তার ওপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। হলফনামায় আরও উল্লেখ করা হয়, মিরাজের ব্যক্তিগত কর্মকাণ্ড, দেনা-পাওনা ও আর্থিক লেনদেনের দায়ভার বাবা বা পরিবারের কোনো সদস্য বহন করবেন না। ভবিষ্যতে মিরাজের কোনো কর্মকাণ্ডের সঙ্গে পরিবারের সদস্যদের সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।