Home » বরিশাল » বাবুগঞ্জ » ওজনে জালিয়াতি, বরিশালের ২ ফিলিং স্টেশনকে জরিমানা
২২ September ২০২৬ Tuesday ১১:৩২:০৬ PM
ওজনে জালিয়াতি, বরিশালের ২ ফিলিং স্টেশনকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি:
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সঠিক মাপ নিরূপণে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মাপে কারচুপি ও পরিমাণে কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
এসময় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বিমানবন্দর সংলগ্ন কামিনি ফিলিং স্টেশন ২০ হাজার টাকা এবং বরিশাল নগরীর গড়িয়ারপার এলাকায় সারা ফিলিং স্টেশনে ৫ হাজার টাকা জরিমানা করে।
অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস বলেন, মাপে কম দেওয়ার অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। এসময় সারা ফিলিং স্টেশনের ম্যানেজার জয়কে মেশিন ঠিক করার জন্য সময়সীমা নির্ধারণ এবং কামিনি ফিলিং স্টেশনের ম্যানেজার সোহেলকে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, পরিদর্শক আলামিন সরকার এবং মেট্রোপলিটন পুলিশের টিম উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)