![]() ছাত্র আন্দোলনে নিহত শহীদের বাড়িতে ইউএনও ফারুক আহমেদ
৫ July ২০২৫ Saturday ৮:৪১:৩৯ PM
![]() বাবুগঞ্জ প্রতিনিধি।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের খোঁজখবন নিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদি গ্রামের ফয়সাল হোসেন শান্ত ও মানিককাঠি গ্রামের মোঃ রাকিবের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। শনিবার (৫ জুলাই) বিকালে শহীদদের বাড়িতে গিয়ে কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নেন। এ সময় উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আ,জ,ম শামসুল আলম, নিহত রাকিব এর বাবা আলমগীর হোসেন , তার ভাই আবুল কালাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করেন এবং সরকার তাদের পাশে থাকবে বলে জানান ইউএনও ফারুক আহমেদ ।উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্রআন্দলন অবস্থায় গত বছর গুলিতে চট্টগ্রামের এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ শান্ত ও ঢাকায় নিহত হন রাকিব। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

