Home » বরিশাল » বাবুগঞ্জ » ছাত্র আন্দোলনে নিহত শহীদের বাড়িতে ইউএনও ফারুক আহমেদ
৫ July ২০২৫ Saturday ৮:৪১:৩৯ PM
ছাত্র আন্দোলনে নিহত শহীদের বাড়িতে ইউএনও ফারুক আহমেদ
বাবুগঞ্জ প্রতিনিধি।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের খোঁজখবন নিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদি গ্রামের ফয়সাল হোসেন শান্ত ও মানিককাঠি গ্রামের মোঃ রাকিবের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। শনিবার (৫ জুলাই) বিকালে শহীদদের বাড়িতে গিয়ে কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নেন। এ সময় উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আ,জ,ম শামসুল আলম, নিহত রাকিব এর বাবা আলমগীর হোসেন , তার ভাই আবুল কালাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করেন এবং সরকার তাদের পাশে থাকবে বলে জানান ইউএনও ফারুক আহমেদ ।উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্রআন্দলন অবস্থায় গত বছর গুলিতে চট্টগ্রামের এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ শান্ত ও ঢাকায় নিহত হন রাকিব।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
ঢাকা-বরিশাল নৌরুট: যাত্রী খরা, অস্তিত্ব সংকটে লঞ্চ মালিকরা
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়