Current Bangladesh Time
Tuesday June ২, ২০২৬ ৫:১৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
২ June ২০২৬ Tuesday ২:০৯:১৪ PM
Print this E-mail this

বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের


  • ঈদের দিন থেকে টানা তিন দিন নেতা-কর্মীদের আপ্যায়ন
  • শিগগির জেলা ও মহানগর বিএন‌পির ক‌মি‌টি গঠনের গুঞ্জন

বিশেষ প্রতিনিধি:

এবার ঈদুল আজহা ঘিরে বরিশালে বিএনপি নেতারা নিজস্ব বলয় গড়ার চেষ্টায় ছিলেন বলে জানা যায়। এ জন্য ঈদের দিন থেকে টানা তিন দিন নিজ উদ্যোগে নেতা-কর্মীদের আপ্যায়ন করান তাঁরা।

ঈদে নেতা‌দের বাড়িতে দাওয়াত খাওয়া দুই বিএন‌পি নেতা নাম প্রকাশ না করার শর্তে ব‌লেন, অতি শিগগির জেলা ও মহানগর বিএন‌পির নতুন ক‌মি‌টি হ‌তে পা‌রে। দ‌লের জাতীয় স‌ম্মেলনও এ বছর হওয়ার কথা। তা ছাড়া স্থানীয় সরকার নির্বাচনও র‌য়ে‌ছে। এসব কিছু মি‌লি‌য়ে ঈদে এবার নেতা-কর্মী‌দের কদর বে‌শি। সাম‌নে কর্মী লাগ‌বে। তাই নি‌জ নিজ বলয় কর‌তে নেতারা তৎপর। এ জন‌্য দাওয়াতও মুখ‌চেনা।

দলীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও এমপি মজিবর রহমান সারওয়ারের বাসায় একজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারীসহ নেতা-কর্মীদের উপস্থিতি বেশ চোখে পড়েছে। এক যুগ ধরে মজিবর রহমান সারওয়ার ছিলেন বরিশালের রাজনীতিতে অনেকটা কোণঠাসা। এই ঈদে সারওয়ারের বাসায় নেতাদের আপ্যায়ন নিয়ে কৌতূহল দেখা দিয়েছে বিএনপির মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে।

এসব প্রসঙ্গে জান‌তে মজিবর রহমান সারওয়ারকে কয়েকবার ফোন দেওয়া হ‌লেও সাড়া মেলেনি। ত‌বে সারওয়া‌রের ঘনিষ্ঠজন নগর বিএনপির সাবেক সহসম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, ঈদের দিন যে যার বাসায় যেতেই পারেন। এটা নিয়ে প্রশ্ন না করাই ভালো। সিনিয়র নেতা হিসেবে সারওয়ার ভাইয়ের বাসায় অনেকেই গিয়েছেন।

খোঁজ নি‌য়ে জানা গে‌ছে, এম‌পি সারওয়ার ছাড়াও বিএন‌পির কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস আক্তার জাহান শিরীন ঈদের রা‌তে ব‌রিশাল ক্লা‌বে নেতা-কর্মী‌দের নিমন্ত্রণ করেছেন। ব‌রিশাল জেলা দ‌ক্ষিণ বিএন‌পির সদস‌্যস‌চিব আবুল কালাম শা‌হিন, নগর বিএন‌পির আহ্বায়ক ম‌নিরুজ্জামান ফারুক এবং সদস‌্যস‌চিব জিয়া উদ্দিন সিকদারও ঈদে নিজ নিজ বা‌ড়ি‌তে নেতা-কর্মী‌দের দাওয়াত খাইয়েছেন।

জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন বলেন, ‘গত ১২ বছর দলীয় কারণে সারওয়ার ভাইয়ের কাছে আমার যেতে হয়েছে। এখন দেখি এমপি, মন্ত্রীরা সারওয়ার ভাইয়ের কাছে যান। তাঁদের গেলে দোষ নেই। আমরা গেলেই দোষ।’

অপর‌দি‌কে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার আজ‌কের প‌ত্রিকা‌কে বলেন, ‘একজন মাঠের নেতা হিসেবে ঈদে সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়েছে। অনেক নেতাও এ বছর ঈদে দলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে তৎপর ছিলেন।’

এ ব‌্যাপা‌রে বিএন‌পির কেন্দ্রীয় সহসাংগঠ‌নিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ব‌লেন, ঈদে নেতা‌দের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বরিশা‌লের রাজনী‌তি‌তে শুভ লক্ষণ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
ঢাকা-বরিশাল নৌরুট: যাত্রী খরা, অস্তিত্ব সংকটে লঞ্চ মালিকরা
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com